এই আইনের নাম ‘দণ্ডবিধি’। যদিও এই আইনের নাম দণ্ডবিধি, তথাপি এটি একই সাথে অপরাধ এবং শাস্তি-এই দু’টি বিষয়ে বিধান রয়েছে। তাই এটি নামে শুধু দণ্ডমূলক হলেও এটি অপরাধের সংজ্ঞামূলকও। এই আইনকে কোড বলা হয়েছে। যা পূর্বের সকল আইনকে বিবেচনায় রেখে তার সাথে বর্তমান অবস্থা যোগ করে সংকলিত হয়, তাকে আইনের ভাষায় ‘কোড’ বলে।
অত্র আইন ১৮৬০ সালে অবিভক্ত ভারতে ইংরেজ আমলে প্রবর্তিত হয়। একে তখন ভারতীয় দণ্ডবিধি নামে আখ্যায়িত করা হত। ভারত বিভাগের পর তখন ‘ভারত’ শব্দটির স্থলে ‘পাকিস্তান’ কথাটি প্রতিস্থাপিত হয়ে তা কার্যকর ছিল। এরপর ১৯৭৩ সালের ৮নং আইন দ্বারা সংশোধন করে পাকিস্তান শব্দটি বাদ দেয়া হয়েছে। সুতরাং আইনের শিরোনাম হবে “দণ্ডবিধি”। যা বর্তমানে সমগ্র বাংলাদেশে প্রযোজ্য রয়েছে।
| Category: | Bar Council Exam Preparation |
|---|


Be the first to review “The Panel Code, 1860”